তীর্থ যাত্রীদের ম্যাটাডো উল্টে গিয়ে মৃত্যু ৩, আহত ১৪



 নিজস্ব সংবাদদাতা, বর্ধমান,
এবি বঙ্গ নিউজ:

 তীর্থযাত্রা শেষ করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন ১৮ জন পুণ্যার্থী।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত ১৪ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে নবাবহাটের কাছে।পুলিশ সূত্রে জানা গিছে, বিহারের শাহবাজপুর থেকে ৩১ জুলাই এই দর্শনার্থীরা একটি ম্যাটাডোরে করে বেড়িয়েছিলেন।হুগলির তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার পর তাঁরা গিয়েছিলেন কলকাতার কালীঘাটে। মঙ্গলবার সেখান থেকেই ফিরে যাচ্ছিলেন বাড়ির উদ্দেশ্যে। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে প্রচন্ড গতিতে ছুটছিল ম্যাটাডোটি ২ নম্বর জাতীয় সড়কে নবাবহাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে আসে।প্রত্যক্ষদর্শীদের মতে, প্রচণ্ড গতিতে ছুটছিল ম্যাটাডোরটি।আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বর্ধমান থানার পুলিশ আসলে আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...