এবি বঙ্গনিউজ,১৭আগস্ট;
বাড়ির মাটি নিয়ে তুকতাক করার অনুমানের অভিযোগে প্রতিবেশীর বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠল অপর প্রতিবেশীর বিরুদ্ধে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৪নম্বর ওয়ার্ডে বাঁধমর এলাকায়।
বাড়ি ভাংচুর হওয়া পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাড়ি ভাংচুর হওয়া ভূপতি বিশ্বাস ওরফে প্রলয় এর পরিবার সূত্রে জানা গিয়েছে, ,ভূপতি র ওরফে প্রলয় এর বৌদি ও ভাস্তী শুক্রবার সোনার নাকের সারায়ের জন্য এলাকারই একটি সনোকারের দোকানে যাওয়ার সময় হঠাৎই তার ভাস্তী পায়েলের হাত থেকে সোনা টি পরে যায় আনন্দ সরকারের বাড়ির সামনে সোনা টি তোলার সময় কিছুটা মাটি হাতে উঠে আসাই, মাটি তুলে তুকতাক করার অভিযোগে আনন্দ সরকার ও তার পরিবারের লোকজন রাত্রে তাদের বাড়ির উপর ভাংচুর চালায় বলে অভিযোগ ওই পরিবারের ।
এবিষয়ে পরিবারের সদস্য সম্পা বিশ্বাস,মমতা বিশ্বাস,ও প্রণব বিশ্বাস রা অভিযোগ করে জানিয়েছেন,রাত্রি ১১ নাগাত আমাদের বাড়ির ওপর ভাংচুর চালাই আনন্দ ও তার পরিবার।
তুকতাক করার অভিযোগ তুলে প্রাণ নাশেরও হমকি দেওয়া হয়েছে আমাদের।আমরা আতঙ্কিত।
ওপর দিকে আনন্দ সরকারের পরিবারের অভিযোগ,ভূপতি র স্ত্রী এর এক আত্বিয়র বিবাহিত মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক হয়, মেয়ে বিবাহিত জেনে তার ছেলে সম্পর্ক নষ্ট করতে চাইলে,বাড়ির সামনে থেকে মাটি নিয়ে গিয়ে তুকতাক করে তার ছেলেকে বশ করে রাখবে বলে দাবি ওপর পরিবারের।
এবিষয়ে আনন্দ সরকার পাল্টা অভিযোগ করে জানিয়েছেন,ভূপতি র স্ত্রী এর এক আত্বিয়র বিবাহিত মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে,কিন্তু মেয়েটি বিবাহিত জানার পর সম্পর্ক থেকে বিমুখ হতে চান ছেলে।
এরই পরিপ্রেক্ষিতে আমার বাড়ির সামনে থেকে মাটি নিয়ে তুকতাক করবে বলে সন্দেহ প্রকাশ করছি।
ভাংচুর হওয়া পরিবারের তরফে থানার লিখিত অভিযোগ জানানো হয়েছে।


