এবি বঙ্গনিউজ।
রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় পরিবহন দপ্তরের উদ্যোগে সারারাজ্য ব্যাপি ২৬ থেকে ৩১ শে আগষ্ট নানা কর্মসূচীর মধ্য দিয়দ পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ।
উত্তর দিনাজপুর জেলাও পিছিয়ে নেই এই কর্মসূচী থেকে।
সে উপলক্ষ্যেই আজ ইসলামপুর পুলিশ প্রশাসন ও পরিবহন দপ্তরের পক্ষ থেকে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে ৩১ নাম্বার জাতীয় সড়কে নামে প্রশাসনিক কর্তারা।
এদিন হেলমেড পড়া এবং হেলমেড বিহীন মোটর সাইকেল চালকদের গোলাপ ফুল ও চকলেট খাইয়ে সচেতন করা হয়।
তার সাথে সাথে মোটরসাইকেল চালাতে কি কি আইন মানতে হবে সেগুলি তুলে ধরা হয়।
তার সাথে চার চাকা বা বড় গাড়ির ক্ষেত্রে সিট বেল পড়ে গাড়ি চালানো কতটা গুরুত্ব তা বোঝানো হয় এদিন।
তার সাথে সাথে পরিবহন দপ্তরের উদ্যোগে ৪০ জন বিনা হেলমেড বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেড প্রদান করা জয় হয়।
সেভ ড্রাইভ সেভ লাইভ সপ্তাহ চলায় প্রশাসন ভাবে কাউকে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আগামীতে আইন না মানা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাফিক অফিসার সুভাশিষ সরকার.।
