ভূমিহীন মানুষকে জমির পাট্টা প্রদান, উঃ দিনাজপুর।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক এর ১০ টি মৌজার ২৩ জন ভূমিহীন মানুষকে জমির পাট্টা প্রদান করল প্রশাসন। 

এ দিন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একটি কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার এবং পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ রুকসানা ইয়াসমিন পাট্টা গুলো তুলে দেন উপভোক্তাদের হাতে। 

 রুকসানা ইয়াসমিন বলেন মোট ১২৩ জনকে পাট্টা প্রদান করা হবে। তার মধ্যে এ দিন শুধু মাত্র ২৩ জনের হাত এই পাট্টা পৌঁছে দেওয়া হল। 

এরপর পরবর্তীতে বাকিদের হাতেও সেসব পাট্টা তুলে দেওয়া হবে। উল্লেখ্য সম্প্রতি ১০ টি মৌজা থেকে ওই উপভোক্তারা পাট্টার জমির জন্য আবেদন করে। 

ভূমিহীন মানুষদের সেই আবেদনের ভিত্তিতে একটি সার্ভে হয়। সার্ভের মাধ্যমে বিষয়টি যাচাই করে তারপর এদিন পাট্টা তুলে দেওয়া হয় ।

ভূমিহীন ওই উপভোক্তারা পাট্টা পেয়ে খুশি। তারা জানিয়েছেন এটি তাদের সত্যিই ভীষণ প্রয়োজন ছিল। 

তাদের এই প্রয়োজনের ভিত্তিতে পাট্টা প্রদান করে তাদের যথেষ্ট উপকার করেছেন প্রশাসন।পাট্টা পেয়ে খুশি দুস্থ্য ভূমিহীন মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...