শিক্ষক দিবসে কলকাতাতে হতে চলেছে মহামিছিল।




এবি বঙ্গনিউজ। 

 আগামী 5ই সেপ্টেম্বর , সারা দেশে যথাযথ মর্যাদার সহিত পালিত হবে শিক্ষক দিবস,। এরাজ্যে শিক্ষক দিবসের দিন বিভিন্ন দাবিতে,রাজ্য সরকারের সীমাহীন বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে অতিসম্প্রতি শান্তিপূর্ণ গণআন্দোলনে পুলিশ যেভাবে আমরা সহ ( শিক্ষাবন্ধু ) এস.এস.কে, এম.এস.কে, এ.এস, ভোকেশনাল শিক্ষক, কম্পিউটার শিক্ষক, অতিথি শিক্ষক ও পার্শ্বশিক্ষক সংগঠনের কর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস এবং অশ্লীল ভাষা প্রয়োগের মাধ্যমে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি-লাথি সহ জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করার মধ্য দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করে চলেছে। 



 গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও ন্যায্য গণ-আন্দোলনে পুলিশের এই বর্বোরোচিত আক্রমণের প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর 2019 বেলা বারোটার সময় শিয়ালদহ স্টেশনের সামনে থেকে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক মহা মিছিল। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এই ঐতিহাসিক মহামিছিলে অংশগ্রহণ করার জন্য ঐ দিন আমাদের সমস্ত সহকর্মীদের ( শিক্ষাবন্ধুদের ) অনুরোধ জাহনানো হচ্ছে।পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের পক্ষহতে। নন্দ দুলাল দাস,নিবিড়  ঘোষ,  সুনীত  সরকার,সুজিত  তা, রঞ্জন পাল,বিধুভুষণ সাহা,বিভূতি মন্ডল,আবু তালেব সরকার, মহুয়া মৈত্র, মোসলেম আলি খান।



              অপর দিকে আন্দোলনের মুখ  তথা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতা মইদুল ইসলাম, তার আহ্বানে বলেছেন যে, রাজ্য সরকারের সীমাহীন বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে অতিসম্প্রতি শান্তিপূর্ণ ।




গণআন্দোলনে পুলিশ যেভাবে পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, এস.এস.কে, এম.এস.কে, এ.এস, ভোকেশনাল শিক্ষক, কম্পিউটার শিক্ষক, অতিথি শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস সহ অশ্লীল ভাষা প্রয়োগে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি-লাথি সহ আইন অযোগ্য ধারায় গ্রেপ্তার করার মধ্য দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করে চলেছে। 



গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও ন্যায্য গণ-আন্দোলনে পুলিশের এই বর্বোরোচিত আক্রমণের প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর 2019 বেলা বারোটার সময় শিয়ালদহ স্টেশনের সামনে থেকে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক মহা মিছিল। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এই ঐতিহাসিক মহামিছিলে অংশগ্রহণ করার জন্য পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এস.এস.কে, এম.এস.কে, এ.এস, ভোকেশনাল শিক্ষক, কম্পিউটার শিক্ষক ও অতিথি শিক্ষক সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বকে নিজস্ব ফেস্টুন-ব্যানার সহ অংশগ্রহণ করার জন্য "শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ" সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে।    
                                                   

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...