এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
পিকাপ ভ্যানে ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়ার ৩১ নম্বর জাতীয় সড়কে।
মৃত ওই শিশুটির নাম জুনেদ আলম (৬), বাড়ি দাসপাড়া এলাকার ফকিরবস্তীতে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে আগুন লাগানোর পাশাপাশি একটি বাস ভাংচুর করে।
ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার দাসপাড়ার এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে জুনেদ পার হওয়ার সময় শিলিগুড়ি দিক থেকে আসা একটি পিকাপ ভ্যান ওই শিশুটিকে ধাক্কা মারে।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই জুনেদকে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই জুনেদকে মৃত বলে ঘোষনা করে।
জুনেদের মারা যাওয়ার খবরটি জানাজানি হতেই দাসপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে আগুন লাগিয়ে দেয় পাশাপাশি একটি বাসকেও ভাংচুর চালায় উত্তেজিত জনতা।
দাসপাড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী দুটি ইঞ্জিন।
এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে চোপড়া থানার পুলিশ।
গাড়ির চালক ও খালাসি পলাতক।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত জুনেদের ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

