নারদ কান্ডে সিবিআই দপ্তরে হাজির দিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়


 এবি বঙ্গ নিউজ ডেস্ক: 

 স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ শনিবার সকালে সকাল পৌনে ১১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছন। তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে জেরা করে সিবিআই। নারদের স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টাকা নিতে দেখা গিয়েছিল। কী কারণে তিনি টাকা নিয়েছিলেন, তা জানতে প্রসূনের বক্তব্য খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগেও তাঁকে জেরা করেছে সিবিআই। সূত্রের খবর, এ বার ওই ভিডিয়ো ফুটেজের সঙ্গে তাঁর কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে।পাশাপাশি সিবিআই দপ্তরে যাওয়ার জন্য কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও চিঠি দিয়েছিলেন৷ কিন্তু তিনি যাননি। সূত্রের খবর, প্রতিনিধি মারফত তদন্তকারীদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি৷ সেই চিঠিতেই না যাওয়ার কারণ উল্লেখ করেছেন।জানা গিয়েছে, চিঠিতে শোভন জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনি পরামর্শ নিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি৷ সেজন্য শনিবার তদন্তকারীদের সামনে হাজির হতে পারবেন না তিনি৷ তবে দিল্লি থেকে ফিরে অবশ্যই যাবেন৷ সেজন্য তদন্তকারীদের কাছে সময়ও চেয়ে নিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...