নির্মল বিদ্যালয় অভিযানে উদ্ধার হলো কেউটে সাপের ডিম।




নিজস্ব প্রতিবেদক।

এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।

সারা রাজ্যে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় উচ্চ প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,এস এস কে ,এম এস কে ,ও সর্বত্রই নির্মল সপ্তাহ দিবস উদযাপিত হচ্ছে । 



 হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত হিরাপুর অঞ্চলের গৌরীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ  নামক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চলছে সাফাই অভিযান 

এইঅভিযানে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগন সকলেই । 



 বিদ্যালয় চত্বরে একটি রয়েছে পুরাতন বটগাছ চারিদিকে সিমেন্ট বাঁধানো,এই বট গাছের গোড়ায় পরিষ্কারের সময় উদ্ধার হল বিষধর কেউটে সাপের 8টি তাজা ডিম, ।



সকল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছড়িয়ে পড়লে অসংখ্য পরবর্তীতে বনদপ্তর কে খবর দেয়া হয় তারা দিনগুলো উদ্ধার করে নিয়ে যায় সব দেখা মেলেনি।




 বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার অধিকারি বলেন আমরা সাফাই অভিযান এর সময় ডিম গুলো দেখতে পাই এবং আমরা তারপর বনদপ্তর কে খবর দিই, বন দপ্তরের লোকেরা এসে নিয়ে যায়, কিন্তু ছাত্রছাত্রীসহ সকলের মনে আতঙ্ক বিরাজ করছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...