এবি বঙ্গনিউজ।
তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির কাটা মুন্ডুর দাবিতে পোস্টার ছড়ানোয় এবারে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার রাতে ইটাহারের বিধায়ক তথা তৃনমুল এর প্রাক্তন জেলা সভাপতি ও জেলা তৃনমুলের চেয়ারম্যান অমল আচার্য্যের ইটাহারের বাড়ির চত্ত্বরে "অমল আচার্য্যের কাটা মাথা চাই"- বলে পোষ্টার দেখা যায়।
এদিকে শুক্রবার বেলা দশটা পর্যন্ত ওই এলাকায় পোষ্টারগুলি দেখা গেলেও তারপর আর সেগুলির হদিশ পাওয়া যায়নি।
কিন্তু কে বা কারা সেগুলি লাগিয়ে দিয়ে গেলো এমনকি কারাই বা সেগুলো সকলের নজর এড়িয়ে খুলে দিল তা নিয়ে তীব্র রহস্য দানা বেধেছে।
এদিকে এই ধরনের ঘটনাকে নিয়ে কোনো চিন্তার কারন নেই বলে জানিয়ে তৃণমূল এর প্রাক্তন জেলা সভাপতি ইটাহারের বিধায়ক অমল আচার্য্য বলেন, " আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম তখনো বিরোধীরা আমার কাটা মাথার দাবি করেছিল পরবর্তীতে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে দীর্ঘদিন এই জেলায় সসম্মানে তৃণমূলের ঝান্ডার তলে লড়াই করে এসেছি।
এটা পুরোপুরি বিরোধীদের চক্রান্ত।"

