এবি বঙ্গনিউজ,মালদা,২৯ আগস্ট :
আরো সঙ্কটে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা।
আরো ২ জন কাউন্সিলর সরে দাঁড়ালেন। বুধবার ১৫ জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা চেয়ে চিঠি দেন জেলা শাসক ও মহকুমা শাসককে।
বৃহস্পতিবার
আরো ২ জন কাউন্সিলর একই পথে হাঁটলেন।
এরা ২জন নীহার পন্থি কাউন্সিলর বলে পরিচিত। আগের ১৫ জন কাউন্সিলর কৃষ্ণেন্দু পন্থী।
বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভার ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিজেদের পদ থেকে সরে দাঁড়ান।
শুভদীপ সান্যাল ও প্রসেনজিৎ ঘোষ, তারা দুজনে এদিন ইস্তফা দেন।
তারা বলেন, বুধবার তৃণমূলের ১৫ জন কাউন্সিলর নিহার রঞ্জন ঘোষ এর বিরোধিতা করে অনাস্থা পেশ করেন।
স্বভাবতই তারাও এই পদ থেকে ইস্তফা দেন।
অতএব অনাস্থার পক্ষের ১৫ জন কাউন্সিলর ছিল এরপর আরো দুইজন কাউন্সিলর ইস্তফা দিয়ে ইংরেজবাজার পৌরসভার অস্বস্তি বাড়িয়ে দেয়।
এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান দুলাল সরকার জানিয়েছেন, অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে।
আগামী ৭ দিনের মধ্যে কে চেয়ারম্যান হবে তা পরিষ্কার হয়ে যাবে।
প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, নিয়ম মেনে কোন মিটিং হতোনা পৌরসভায়।
কাজের ক্ষেত্রেও অনেক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। সেই কারণে কাউন্সিলররা তার প্রতি অনাস্থা পেশ করেছে।


