মারাত্মক ইঞ্জিন ভ্যান দুর্ঘটনা গুরুতর জখম ২।




পার্থ কুশারী , দক্ষিণ ২৪পরগনা। 

 এবি বঙ্গনিউজ,। 

 স্থানীয় সূত্রে জানা যায় রামগঙ্গা রোডের হাসপাতাল মোড় থেকে ঢোলার দিকে ইঞ্জিনভ্যান করে পাঁচ জন যাত্রী যাচ্ছিলেন।

 স্থানীয় সূত্রে জানা যায় কুকুরকে বাঁচাতে গিয়ে মিলন মোড় এর কাছাকাছি বামুনের মোড়ের নিকট ইঞ্জিন ভ্যান উল্টে যায়। গুরুতর আহত হয় মুর্শিদা শেখ (৩৪)বাপের বাড়ি ভাজনা শেখ পাড়া, শশুর বাড়ি রায়দিঘি থানার সাতাশের লাট, স্বামীর নাম মোহাম্মদ আলী শেখ। 

স্থানীয় লোকজন আহত মহিলাদের নিয়ে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করেন।

 কিন্তু মুর্শিদা শেখের পায়ের অবস্থা খুবই খারাপ হওয়ায় বর্তমানে ডায়মন্ডহারবার স্থানান্তরিত করা হয়েছে। 

অপরজন মহিলাকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...