চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলল পরিবারের লোকেরা।




নিজস্ব প্রতিবেদক,। 

 এবি বঙ্গনিউজ,মালদা, ০১ সেপ্টেম্বর :


 চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলল পরিবারের লোকেরা। রবিবার ভোরে মাতৃমা বিভাগে এক মহিলার মৃত্যু হয়। এই নিয়ে পরিবারের লোকেরা ইংরেজবাজার থানা এবং ওয়ার্ড মাস্টারের কাছে অভিযোগ জানিয়েছেন। 

আর কারো সাথে যেন এমন ঘটনা না ঘটে সেই কারণে তারা অভিযোগ জানিয়েছেন।

 জানা গিয়েছে গত ২৯ আগস্ট পেটের যন্ত্রনা নিয়ে হবিপুর থানার শ্রীরামপুর অঞ্চলের শিরশি কলাইবাড়ি এলাকার বাসিন্দা সরস্বতী সরকারকে(৫৪) ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। 

পরিবারের লোকেদের অভিযোগ, ভর্তি করার পর পরীক্ষা করে সরস্বতী সরকারের গর্ভাশয় টিউমার ধরা পড়ে।

 এরপর দুদিন কেটে গেলেও অস্ত্রোপচারের কোন ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 অসহ্য যন্ত্রনায় কাতরাতে থাকেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, চিকিৎসা না হওয়ার কারণে তারা রোগীকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য ছুটি করাতে চেয়েছিল। 


কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। পরিবারের অভিযোগ, সময়মতো অস্ত্রোপচার করলে মৃত্যু হতোনা সরস্বতী সরকারের।

 চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। রবিবার ভোরে রোগীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা।

 তারা হাসপাতালে ভাঙচুর না চালালেও আর কারো সাথে যাতে এমন ঘটনা না ঘটে সেই কারণে তারা ইংরেজবাজার থানা এবং হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কাছে একটি অভিযোগ জানিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...