নৌকায় পার হতে গিয়ে জলে ধাক্কা মেরে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা। 

 -মত্ত অবস্থায় নৌকায় পার হতে গিয়ে জলে ধাক্কা মেরে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে।

 পুলিশ অভিযুক্ত পিসতুতো দাদাকে আটক করেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাদাকে ধাক্কা মারতে দেখেন বলে জানতে পেরেছে পুলিশ। 

এই ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার মালিহাট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ভাইয়ের নাম হাবিল শেখ(‌২২)‌। 

ইংলিশবাজার থানার বুধিয়ার সাতঘরিয়া গ্রামে বাড়ি তাঁর। ভিন রাজ্যে মজুরের কাজ করতেন তিনি। 

স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে তাঁর সংসার। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দাদার নাম আসগার আলি‌। পাশাপাশি বাড়ি তাঁদের। 

জানা গেছে, মঙ্গলবার তাঁরা দুই ভাইয়ে মিলে ঘুরতে বের হন। সাইকেলে তাঁরা বের হন। কোতুয়ালিতে গিয়ে হাবিল নিজের নতুন পোশাক কেনেন। 
তারপর তাঁরা দু’‌জনে গিয়ে নরহাট্টার মালিহাটে গিয়ে মদ্য পান করেন। 

তারপর মত্ত অবস্থায় একটা নৌকায় দু’‌জনে উঠে পড়ে। নৌকায় কোনও মাঝি ছিলেন না। 

বিকেলের দিকে তাঁরাই নৌকা বিহার করে বেড়ায় ভরা কালিন্দ্রীতে।

 প্রত্যক্ষদর্শরী জানান, দেবতিপুর ও মালিহাটের মাঝামাঝি এলাকায় ঠিক নদীর মাঝেতে অভিযুক্ত আসগার ভাই হাবিলকে ধাক্কা মারে। পরে হাবিলকে বাঁচানোর কোনও প্রচেষ্টা ছিল না ওর মধ্যে। 




প্রত্যক্ষদর্শীরা নিজেরা নৌকা নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। তারপর থেকে শুরু হয় তল্লাশি। বুধবার সকালে পরিবারের লোকেরা তল্লাশি চালাতে শুরু করে ঘটনাস্থলে। সকাল ১১টার দিকে বরশিতে উঠে আসে হাবিলের দেহ। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যালের মর্গে।

 মৃতের বাবা ফিরোজ শেখ অভিযোগ করে বলেন,‘‌আমার ছেলেকে নিজের বাড়ির ছেলেই যে মেরে ফেলতে পারে, আমরা ভাবতেই পারছি না। থানায় অভিযোগ করা হয়েছে।

 আমরা ওর উচিৎ শাস্তি চাই।’‌ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...