শরীরচর্চা ও খেলাধূলার মানের উন্নয়নের লক্ষ্যে।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ। 

 শরীরচর্চা ও খেলাধূলার মানের উন্নয়নের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর বুধবার জেলা প্রশাসন স্পোর্টস কমপ্লেক্স এর উদ্বোধন করল। 

স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষ্যে বুধবার রায়গঞ্জ কর্নজোড়ায় একটি মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। উদ্বোধন করা হয় একটি অত্যাধুনিক জিমনেশিয়াম ও সুইমিং পুলের।

 উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

 জেলার সর্বস্তরের মানুষকে কর্নজোড়া স্পোর্টস কমপ্লেক্সে যোগদান করার জন্য আহ্বান জানান জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। 

 জেলাবাসীর শরীর ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার রায়গঞ্জ কর্নজোড়ায় এক সুদৃশ্য স্পোর্টস কমপ্লেক্স এর উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। স্পোর্টস কমপ্লেক্স এর মধ্যেই জেলাশাসক অরবিন্দ কুমার মীনা উদ্বোধন করলেন একটি অত্যাধুনিক জিমনেশিয়াম ও সুইমিং পুলের। 

 স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল।

 মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, দুই অতিরিক্ত জেলাশাসক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধাসহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকেরা। 

উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, জেলার মানুষের শরীর ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই স্পোর্টস কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে। স্পোর্টস কমপ্লেক্স এ সকল ক্রীড়াপ্রেমী ও স্বাস্থ্য সচেতন মানুষকে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...