এবি বঙ্গনিউজ,মালদা।
৪ আগস্ট ঃঅসুস্থতার জ্বালা সহ্য করতে না পেরে রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লী রেলগেট সংলগ্ন এলাকায।় ঘটনাস্থলে মালদা জিআরপি থানার পুলিশ এসে মৃতদেহটিকে রেল লাইনের ধার থেকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম সমীর রায় ।বাড়ি ইংরেজবাজার শহরের ২ নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায়। পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে সমীর রায় অসুস্থ ছিলেন মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন ।স্থানীয় লোকদের দাবি সেই কারণেই হয়তো এই আত্মহত্যা পথ তিনি বেছে নিয়েছেন ।
এদিকে আত্মহত্যার কারণে ডাউন রেল লাইনে কিছুক্ষণ যান রেল চলাচল বন্ধ থাকে। দাড়ি পরে বেশকিছু দূরপাল্লা ট্রেন ।পরে অবশ্য রেল লাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধার করে
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ।
