সেখ সামসুল, বীরভূম,এবি বঙ্গ নিউজ:
ইলামবাজার তাইকুন্ডু একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা পরীক্ষার আয়োজন করা হয় যেটা আমরা সচরাচর সেভ ডিফেন্স নামে পরিচিত। এই পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা।তাদের অভিভাবকদের বক্তব্য বর্তমান সমাজের কথা চিন্তা করে তাদের বাচ্চাদের ক্যারাটে শেখানোর জন্য ভর্তি করেছে। আজকে মহিলারা পুরুষশাসিত সমাজে লাঞ্ছিত বঞ্চিত দিকে দিকে চারিদিকে ধর্ষণ শীলতাহানি ঘটনা রোজ লেগেই রয়েছে।মহিলারা যাতে নিজের সম্মান নিজেকেই বাঁচাতে পারে তা এক উদ্ভাবনী প্রয়াস তাদের সম্মান তারা নিজেই রক্ষা করতে পারবে।ইলামবাজার ঘুড়িষা গ্রাম প্রপার ইলামবাজার এবং বোলপুর শান্তিনিকেতন থেকে আগত ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পরীক্ষা শেষে তাদের শংসাপত্র দেয়া হবে।
