এবি বঙ্গনিউজ,মালদা ৩১ আগস্ট ঃ
মালদা জেলা তৃনমূল সভানেত্রী মৌসম বেনজির নূরের ঘনিষ্ট ।
তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে বিধায়ক তহবিলের অর্থ তছরুপ করার অভিযোগ তুলতেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি থেকে ব্লকের নেতৃত্বরা।
রীতিমত তথ্য ও প্রমান দিয়ে শুধু মালদার জেলাশাসকের কাছে নয়,অভিযোগের চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জীর কাছেও পাঠিয়েছেন তারা।
রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখ্যার্জীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের এমন অভিযোগের পর বেশ অস্বস্তিতে রাজ্য থেকে জেলা নেতৃত্ব।
রতুয়ার ব্লক সভাপতি ফজরুল হকের অভিযোগ বিধায়ক সমর মুখ্যার্জী প্রায় ৫৬লক্ষ টাকা তছরুপের সাথে যুক্ত।
বিধায়ক তহবিলের অর্থ দিয়ে রতুয়ার মহানন্দাটোলা ও দেবীপুর অঞ্চলে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি টিউবওয়েল বা নলকুপ বসানোর পরিকল্পনা করা হয়। প্রকল্পে প্রতিটি নলকুপের জন্য আশি হাজার টাকা অনুমোদন করা হয়। কিন্তু খাতায় কলমে নলকুপের জন্য অর্থ বরাদ্দ হয়ে ব্যয়ও হয়ে যায়। কিন্তু একটিও নলকুপ বা টিউবওয়েল আজও নেই এলাকাতে। ফলে সমস্যা সেই তিমিরেই রয়েছে। শুধু কি তাই পিচের রাস্তার উপর মাটির কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন ব্লক সভাপতি ফজরুল হক রতুয়ার বিধায়ক সমর মুখ্যার্জীর বিরুদ্ধে। তিনি জানান ‘দিদি কে বল’ কর্মসূচী করতে গ্রামবাসীদের কাছ থেকে বিধায়কের বিরুদ্ধে এমন নজিরবিহীন দূর্ণীতির তথ্য পেয়েছেন।তাই সরকারী এই অর্থ তছরুপের খতিয়ান নিয়ে বিচারের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জীর দারস্থ হয়েছি।মালদা জেলাশাসকেও অভিযোগ করেছি। যদি যথাযথ ব্যবস্থা না হয় তবে পথে নেমে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে আন্দোলন করবেন বলে জানান তিনি। এই নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর এখনই কোন মন্তব্য করতে নারাজ।বিষয়টি রাজ্য নেতৃত্বের কোর্টে রয়েছে বলে মন্তব্য থেকে এড়িয়ে গেছেন। তবে রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বনাম ব্লক নেতৃত্বের এই লড়াই বেশ শোরগোল শুরু হয়েছে জেলাজুড়ে তা বলার অপেক্ষা রাখে না।
