এবি বঙ্গনিউজ,মালদাঃ
দিদিকে বলো কর্মসূচির কথা শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন ইংরেজবাজারের বিধায়ক তথা পুরপ্রধান নীহার রঞ্জন ঘোষ।
তিনি বলেন, মানুষের সুবিধা অসুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছ থেকে সরাসরি শুনতে চান।
সে জন্য একটি মোবাইল নম্বার তিনি দিয়েছেন। সেই নম্বর ৯১৩৭০৯১৩৭০। এই নম্বারে মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন। আমরা এই নম্বর যুক্ত কার্ড মানুষের কাছে বিলি করব।
সেকার্ড থাকা নম্বর থেকে মানুষ সরাসরি তাদের অভাব অভিযোগের কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন। আজ থেকে এই কর্মসূচি ইংরেজবাজার বিধানসভায় শুরু করা হল।

