এবি বঙ্গনিউজ,মালদা ৫ আগস্ট ঃ
খুঁটি পূজার মধ্যে দিয়ে পুজো প্রস্তুতি শুরু করল পুরাতন মালদার নবাগত ক্লাব।
এবারে তাদের ৪৮ তম পূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজাকে কেন্দ্র করে সোমবার সকালে মহানন্দা নদী থেকে জল ভরে নিয়ে আসে এবং ধর্মীয় নিষ্ঠার সাথে খুঁটি পুজোর আয়োজন করেন ক্লাব কর্তারা।
এদিনের এই খুটি পুজায় উপস্থিত ছিলেন নবাগত ক্লাবের সভাপতি ভবেশ ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন এই ক্লাবের সক্রিয় সদস্য তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন সরকার সহ অন্যান্য সদস্যরা।
জানা যায়, এই খুঁটি পূজার মধ্যে দিয়ে এদিন থেকে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি শুরু হল। উল্লেখ্য, প্রতি বছরই মালদা থেকে নিত্যনতুন চমক দিয়ে থাকে এই নবাগত ক্লাব। এ বছরও এক নতুন থিম থাকছে তাদের।ক্লাব কর্তারা জানান, এবছরের থিম মালদাবাসীকে এক নতুন উপহার দিবে। তবে এই মুহূর্তে সেই থিমের কথা প্রকাশ্যে বলতে চাননি ক্লাব কর্তারা।
তবে তিনি আশা প্রকাশ করেন এবছরের থিম জেলা জুড়ে সাড়া ফেলবে।