এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি ৩১ নং জাতীয় সড়কে। মৃত ওই ব্যক্তির নাম নদীচান্দ সরকার (৩০)।
বাড়ি কানকির নয়া নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে প্রতিদিনের মতো নিজের ঠেলা গাড়ি নিয়ে জাতীয় সড়ক দিয়ে দোকান খোলার জন্য আসছিল।
তখনই আচমকা একটি গাড়ি নিয়ন্ত্রন হাতিয়ে তাকে ধাক্কা মারলে গুরুতর আহত হয়। স্রহানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কিশানগঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। শরীরের অবস্থার অবনতির কারণে তাকে রেফার করে দেওয়া হয়।
ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ময়না তদন্তে জন্য মর্গে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

