মহ : নুর হোসেন জমাদার
নিশা তুমি গর্ভে থাকো
এসোনা বাইরে
এ সমাজ বড়ই আজব
শত পাপ অন্তরে
এ সমাজ শুধিবে তোমার
হিন্দু না মুসলীম
মানুষ হয়েও আবার
পরিচয় বিহীন
এ জগতের কঠোর আইন
অনেক গুণীর দান
বুঝবেনা তার এক অংশ
তবুও আছে মান
আইন আদালত আছে অনেক
মোটা প্রাচীরের মাঝে
সে বহু যোজন দূরে বন্ধু
গরিবের কি সাজে !
এখনে মানুষ মারলে মহা বীর
গরু মারলে খুনি
হেঁসো না ! বন্ধু আমার
জগৎ আজ ঋণী |
