এবি বঙ্গনিউজ ।
বামপন্থী রাজনৈতিক দলের সংগঠন সারা ভারত কৃষক সমিতির হাওড়া জেলা শাখার ডাকে এক ডেপুটেশন উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে।
হাওড়া জেলা কৃষক সমিতির ডাকে বিভিন্ন দাবিতে এক ডেপুটেশন জমা দেন।
স্বামীনাথন কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করার দাবি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রদান করা, এবং কৃষকের ঋন মুকুব করা,।
ঋনের জালে জর্জরিত হয়ে কৃষক আত্মহত্যা করেছে,
আজকের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কৃষক সমিতির নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রত্যুষ মুখার্জি,নিমাই সর্দার, গৌতম পুরকাইত, কৃষক সমিতির সভাপতি কার্তিক চন্দ্র দোলুই, জেলা সম্পাদক পরেশ পাল, প্রমুখ।
উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে কৃষক সমিতির সদস্যরা এক মিছিল করে উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন।
এলাকার কৃষকরা তাদের স্বাক্ষরিত আবেদন মাননীয় রাষ্ট্রপতি র কাছে সারা দেশের 70টি জেলা সদর ও দেশের সমস্ত মহকুমা শাসকের মাধ্যমে তাদের দাবি গুলো জমা দেন।
উলুবেড়িয়া মহকুমা শাষক তুষার কুমার সিংলার কাছে ডেপুটেশন জমা দেন।
উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডর নেতৃত্বে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল। এবং এই ডেপুটেশন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।



