সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ফিরে পেল তার পরিবার।




নিজস্ব প্রতিবেদক,মালদা ।

 এবি বঙ্গনিউজ,১৬ আগস্ট : 

 সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ফিরে পেল তার পরিবার। শুক্রবার সকালে মালদা শহরের বড় সাঁকো এলাকায় রেল লাইনের ধারে ঝোপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়।

 সেই খবর দেখে শনিবার মৃতর পরিজনেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতদেহ শনাক্ত করেন। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রতন পান্ডে(৫০)। বাড়ি বিহারের সাহেবগঞ্জ জেলার রতনপুর গ্রামে। জানা গিয়েছে, ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর হঠাৎ কলোনি এলাকায় এক আত্মীয়র বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

 হঠাৎ তার সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, তার কাছে নগদ টাকা এবং মোবাইল ছিল।

 সেই জন্যই হয়তো দুষ্কৃতীরা সর্বস্ব লুঠ করে তাকে খুন করেছে। পরিবারের লোকেরা ধন্যবাদ জানিয়েছে সংবাদমাধ্যমকে। কারণে সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে তারা মৃতদেহ খুঁজে পেয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...