এবি বঙ্গ নিউজ ডেস্ক:
চলে গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা সকলের প্রিয় নেত্রী সুষমা স্বরাজ। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সঙ্কটজনক অবস্থায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল মঙ্গলবার সন্ধেয়।
বুকে ব্যাথা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।ভারতীয় রাজনীতির এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সুষমা। সবচেয়ে প্রভাবশালী মহিলা রাজনীতিবিদদের মধ্যে সবার উপরের সারিতে উচ্চারিত হয় তাঁর নাম।
তবে, গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের সাফল্য নিঃসন্দেহে প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সবচেয়ে জনপ্রিয় মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুষমা।নিজের উদ্যোগে বিশ্বের যে কোনও প্রান্তে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে সচেষ্ট হয়েছেন সুষমা।শরীর অসুস্থতার কারণেই দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় যোগ দেননি তিনি।
