শান্তি দিবস’ প্রচারে ‘আত্মীয় সমাজ ’





জাকির হোসেন সরবেড়িয়া, প্রতিবেদক। 

 এ বি বঙ্গ নিউজ 


 এবার ‘শান্তির বাণী’ প্রচারে ‘আত্মীয় সমাজ’। আত্মীয় সমাজের উদ্যোগে- জোরালোভাবে ‘বিশ্ব শান্তি দিবস ’ পালিত হতে যাচ্ছে বারাসাত শহরের সর্বত্রই। 

‘আত্মীয় সমাজের ’সদস্যগণ এমনটাই বার্তা দিলেন- বারাসাত রবীন্দ্রভবনে । আনাচে- কানাচে ,গ্রামে -গঞ্জে, শহরে ,চায়ের দোকানে এমনটাই শোনা যাচ্ছে । 

সমাজের বাঁধন গুলো ক্রমশ যখন আলগা হয়ে পড়েছে তখন পথে নামল একদল তরুণ-তরুণী । 





ওদের পরামর্শে গড়ে উঠল ‘আত্মীয় সমাজ ’। 

ওদের ভাবনা- চিন্তা কর্ম - সকলে মিলে একটা সুন্দর কাজ করব ,সমাজের মঙ্গল কাজ করব সমবায় ভাবনায় । আমরা শিক্ষা লাভ করেছি যুদ্ধ করার জন্য নয়, যুদ্ধ বন্ধ করার জন্য । 

 ’আত্মীয় সমাজের ’যারা একনিষ্ঠ কর্মী ,বিশেষ করে তরুণ তুর্কি সাইফুল ইসলাম , তরুণ সংগ্রামী রাজু মন্ডল, ‘সমাজবন্ধু ’ পুরস্কারে ভূষিত দেবব্রত (কমল )মুখার্জী, সাংস্কৃতিক সম্পাদিকা নন্দপাল ‘সমাজ গৌরব’ পুরস্কারে ভূষিত - আই.পি.এম .অফিসার শেখর কুমার কাঞ্জিলাল ,আদর্শ শিক্ষক সম্মানে ভূষিত শিক্ষক মহ: উমায়রুদ্দিন , সমাজসেবী সপ্না মুখার্জি , প্রাণবন্ত তরুণ যুবক অমিত কুমার দাস আরও অনেকে । 

 আত্মীয় সমাজের ’ সদস্যগন এমনটাই বার্তা দিচ্ছে যে ‘ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই’ । ভালোবাসার ইতিহাস গড়তে চাই ,আমরা সুন্দর পৃথিবী গড়তে চাই । সবার শেষে ‘আত্মীয় সমাজের ’ সচিব বাবলু সরকারের- মুখ থেকে শোনা যায় পৃথিবীটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের । 




 আমাদের ‘আত্মীয় সমাজ’ সংগঠনটির লড়াইটা খুব কঠিন। কারন চারদিকে বিদ্বেষ ছড়াচ্ছে । আমাদের এই বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আন্তরিকতার সহিত, ভালোবেসে ।

 আমরা ভালোবাসার ইতিহাস গড়তে চাই , আমরা ভালবাসার পৃথিবী পৃথিবী গড়তে চাই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...