শহীদ ক্ষুদিরাম বসুর ১১১ তম প্রয়াণ দিবস ।





নিজস্ব প্রতিবেদক ,মালদা,১১ আগস্ট: 

এবি বঙ্গনিউজ।

শহীদ ক্ষুদিরাম বসুর ১১১ তম প্রয়াণ দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটি। 

রবিবার সকাল দশটা নাগাদ, ১০ নম্বর ওয়ার্ডের কালিতলা এলাকায় ক্ষুদিরাম পার্কে, ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মন্ত্রী তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 




এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস, কালিতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্যরা। 

মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের পর এলাকাবাসীরা গাইলেন, ‘একবার বিদায় দে মা, ঘুরে আসি’

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...