এবি বঙ্গনিউজ,কালিয়াগঞ্জ।
্ ভেজাল ভোজ্য তেল প্রতিরোধে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার পুলিশ।
জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে তেল মিলে বিশেষ অভিযান ।
যদিও ভেজাল সরষের তেলের কারবারিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশের হানার আগেই পালিয়ে যায় ওই ভেজাল কারবারী ও তার দলবল।
উত্তরবঙ্গের " কানপুর " বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর।
কালিয়াগঞ্জ শহরে কয়েকশো সরষের তেলের মিল রয়েছে।
এই ভোজ্য তেলে একদল অসাধু ব্যাবসায়ী অধিক লাভের জন্য ভেজাল মিশিয়ে বিক্রি করছে।
যা রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে ছড়িয়ে পড়ছে। এমনকি স্কুলগুলিতে শিশুদের মিড ডে মিলের রান্নাও চলছে এই ভেজাল সরষের তেলে।
সূত্রের খবর, প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ টি ট্যাঙ্কার ঢোকে কালিয়াগঞ্জের তেল মিলগুলিতে।
চারিদিকে উঁচু পাচিল দিয়ে ঘেরা বন্ধ তেলমিলের গোডাউনে খালি করা হচ্ছে ট্যাঙ্কারগুলি।
সেই তেলগুলিকে সরষের তেলের রঙ আনতে কেমিকেল রঙ ব্যাবহারের পাশাপাশি তেলের ঝাঁঝ আনতে ক্ষতিকারক রাসায়নিক মেশানো হচ্ছে।
এক ফোঁটা রাসায়নিক এক টিনে মেশালেই খাঁটি সরষের তেলের ঝাঁঝ চলে আসছে
এরপর বাজারে চালান করে দেওয়া হচ্ছে। কালিয়াগঞ্জের এই ভেজাল তেল নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট ছিল।
সেই মোতাবেক জেলা পুলিশের ডি এস পি প্রসাদ প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ভেজাল তেলের কারবারি ইন্দ্রচাঁদ আগরওয়ালের তেলের মিলে।
মিলের মালিক ও কর্মচারী কাউকে না পাওয়া যায়নি।
উদ্ধার করা হয় ভেজাল তেল তৈরির নানান রাসায়নিক উপাদান সহ তেল উদ্ধার করে পুলিশ।
কালিয়াগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ভেজাল তেলের ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হচ্ছে।



