এবি বঙ্গনিউজ,মালদা ২২ আগস্ট ঃঃ
বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাঙ্গিটোলার সাদীপুর এলাকায়।ঘন ঘন বিদ্যুৎ বিদ্যুতের লোডশেডিং এর জন্য রাস্তা অবরোধ অবরোধের কথা শোনে
ঘটনা স্হলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ।
কালিয়াচক দুই নং ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের সাদীপুর এলাকায় কয়েক মাস থেকে সঠিক ভাবে বিদ্যুত পাচ্ছে না ।
লো ভোল্টেজের জন্য সাধারণ মানুষ চরম সমস্যায় পরে।ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে । বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত ৩-৪ ঘন্টা রাস্তার উপরে বসে বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয় মানুষের দাবি তীব্র গরমে এলাকায় বিদ্যুৎ ঠিকমতো থাকেনা ।
ঘনঘন লোডশেডিং হয়। বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ খুব খারাপ।
কোন বাড়িতে পাখা ঘুরে না।এর ফলে এলাকার মানুষের নানা রকম সমস্যা হচ্ছে।স্থানীয় মানুষের অভিযোগ বিষয়টি তারা বারবার প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনো ফল হয়নি।
তাই আজ রাস্তা অবরোধ করে।রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলেও স্থানীয় মানুষ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ছাড়া পথ অবরোধ তুলে নিতে চাই নি।
স্হানীয় বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতে র প্রধান সান্তারা খাতুন জানান "সাদিপুরের বিদ্যুত সমস্যা সমাধানের জন্য আমরা বিদ্যুত দপ্তরের সঙ্গে কথা বলেছি । সাত দিনে সমাধান হবে ।
আগামী সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য বিদ্যুত দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমার আশ্বাসেই ওরা পথ অবরোধ তুলে নিয়েছে ।"
