এবি বঙ্গনিউজ,মালদা-।
উত্তর প্রদেশে আদিবাসীদের ওপর নির্মম হত্যালিলা চালানোর ঘটনার প্রতিকার চেয়ে প্রতিবাদে নামে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। ক্ষোভ উগরে দেন উত্তর প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে। গত ১৭ জুলাই উত্তর প্রদেশের শোনভদ্রে চলে নারকীয় হত্যালিলা। সেখানে আদিবাসীদের ৬৩৮ বিঘা জমি উচ্চ বর্ণের মানুষেরা বল পূর্বক কেড়ে নেয়।
তারই প্রতিবাদে পথে নামে ভুক্তভোগী আদিবাসীরা। তাঁদের আন্দোলন থামাতে নির্মমভাবে ৩৫০ জনকে মারা হয়। এখনও দোষীদের গ্রেপ্তার করা হয় নি।
আদিবাসী একতা পরিষদের দাবি, খুন হওয়া ওই পরিবারগুলিকে মাথা পিছু ১ কোটি টাকা করে দিতে হবে। পরিবার পিছু একজনকে চাকরি দিতে হবে। দোষীদের শাস্তি দিতে হবে।
সংস্থার কো-অর্ডিনেটর ভরাতন হেমরম বলেন,‘আমাদের দাবি দাওয়ার মধ্যে রয়েছে, সেখানকার বিজেপি সরকার যখন আদিবাসীদের নিরাপত্ত দিতে ব্যর্থ, তখন আদিবাসীদের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অনুমতি দিতে হবে।’


