দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটনায় চাঞ্চল্য রতুয়া থানা এলাকায়।





নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা। 

 -‌দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটনায় চাঞ্চল্য রতুয়া থানা এলাকায়। 

এক পাট ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। চলন্ত মোটর বাইকে ঘটনাটি ঘটে। 

ছিনতাইয়ের পর ওই ব্যবসায়ী দুষ্কৃতীদের ধাওয়া করলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিলে গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম শেখ আব্দুল কাদির(‌৪৫)‌। রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের কালুটোলা গ্রামে বাড়ি তাঁর।





সোমবার সকালের দিকে তিনি পাটের ফঁরেদের টাকা মেটাবেন বলে স্থানীয় এসবিআই ব্যাঙ্কে যান। সেখানে ২ লাখ টাকা তুলে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন। 

পেছন থেকে ২ দুষ্কৃতী মোটর বাইকে তাঁকে অনুসরণ করতে থাকে। কালুটোলা মাঠের কাছে সুযোগ বুঝে দুষ্কৃতীরা তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। 

আবদুল কাদিও ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর তাদের মোটর বাইকের কাছাকাছি গেলে দুষ্কৃতীদের একজন তাঁর মোটর বাইকে ধাক্কা মারে। নিয়ন্ত্রিণ হারিয়ে মোটর বাইক থেকে তিনি ছিটকে পড়েন রাস্তার ধারে।

 ভাই শেখ আমির হোসেন জানান,‘‌দাদা গুরুতর জখম হয়েছে। মাথায়, ঘাড়ে চোট লেগেছে তাঁর। থানায় অভিযোগ জানানো হয়েছে।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...