নতুন করে পঞ্চায়েতপ্রধান গঠন করা হল , গঙ্গারামপুর।




নিজস্ব প্রতিবেদক।


 গঙ্গারামপুর। 

 নতুন করে প্রধান গঠন করা হল সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের 3/2 বেলবারী গ্রাম পঞ্চায়েত।এদিন গ্রাম পঞ্চায়েতে 18 জন সদস্য ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে অনিমা সরকার কে প্রধান করা হয়।অপ্রীতিকর ঘটনা এড়াতে মতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী। 

ব্লক সূত্রের খবর ,গত প্রায় চার মাস আগে 3/2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আতবি সরকারের অসুস্থ্যতার কারণে মৃত্যু হয়।যার পর থেকে প্রধান না থাকায় পঞ্চায়েতে কাজ করতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হত পঞ্চায়েত কর্মীদের। 




যেহুতু পঞ্চায়েত প্রধান sc মহিলা সিট হওয়ায়, সোমবার 18 জন পঞ্চায়েত সদস্য ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আলোচনার মধ্য দিয়ে পঞ্চায়েত প্রধান করা হয় আমিনা সরকারকে।যেখানে উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম বিডিও সুব্রত শ্যামল,sdpo বিপুল ব্যানার্জি,তৃণমূল নেতা অমল সরকার,শংকর মন্ডল, সুভাশিষ পাল প্রাত্তন বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়,3/2বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ–প্রধান নির্মল চক্রবর্তী,সহ আরো অনেকেই। প্রধান গঠনের পর বাজি ফাটিয়ে ও আবির মেখে আনন্দ করেন তৃণমূলের কর্মীরা। 




এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের যুগ্ম বিডিও সুব্রত শ্যামল জানিয়েছেন;প্রধান না থাকায় অসুবিধা হচ্ছিল পঞ্চায়েত কাজের তাই প্রধান গঠন করা হল এবিষয়ে নতুন 3/2 গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা সরকার জানিয়েছেন;দায়িত্ব পেয়েছি দায়িত্ব পালন করার চেষ্টা করবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...