এবি বঙ্গনিউজ।
আজ 05/08 /19 সোমবার রবীন্দ্রনগর ফেডারেশন হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর অন্তর্ভুক্ত একাডেমি সুপারভাইজারদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় ,এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক অনুপ কুমার মান্না , উপদেষ্টা অরুণকান্তি প্রতিহার , মহকুমা উপদেষ্টা অরুণ চক্রবর্তী সহ শতাধিক কর্মচারী ।
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয় এবং 11 জনের একটি জেলা ইউনিট কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন সভানেত্রী ঊষা কুন্ডু ,সম্পাদিকা মঞ্জু সামন্ত, কোষাধ্যক্ষ উমেহান বিবি ।

