দেশী বিদেশী মদের বোতল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ।





নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা ২২ আগস্ট ঃঃ

     বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেশী বিদেশী মদের বোতল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ।

 উদ্ধার হয়েছে প্রায় ৩৫ টি মদের বোতল ।

 ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের টাউনশিপ মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সত্যপ্রিয় মন্ডল । 

গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ । 

দোকানের আড়ালে মদ বিক্রির কারবার চলে । 

বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে দোকানের আড়ালে চলে মদের কারবার । 

পুলিশ অভিযান চালিয়ে দেশী ও বিদেশী মদের বোতল সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।তদন্ত শুরু করেছে পুলিশ ।

 বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...