এবি বঙ্গনিউজ,উ,দিনাজপুর।
আজ ভারতবর্ষ জুড়ে উৎসাহ উদ্দিপনা এবং নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৩ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।
পিছিয়ে নেই উত্তর দিনাজপুর জেলায়। জেলার প্রতিটি ব্লকেই সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্ম সূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালন হচ্ছে।
আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা শাসক দপ্তরের সামনে স্বধীনতা দিবস পালন করাল জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এদন সকালে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা কুচকা আওয়াজ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তলন করেন।
বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
