নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পক্ষ থেকে বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দিল



 জয়জীবন গোসামী, বাঁকুড়া,এবি বঙ্গ নিউজ: 



সর্বভারতীয় পিআরটি স্তরের নিরিখে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বেতন, প্রশিক্ষণহীন শিক্ষকদের নতুন বেতনক্রমের আওতায় আনা, ষষ্ঠ পে কমিশন দ্রুত কার্যকর সহ ২২ দফা দাবীতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন ও স্মারকলিপি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা শহরে মিছিল করে মাচানতলায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয় 'বিদ্যাভবনে' পৌঁছান।পরে সংগঠনের সদস্যদের একটি প্রতিনিধি দল বিদ্যাভবনে গিয়ে বিদ্যালয় সংসদের সভাপতির হাতে তাদের দাবীপত্র তুলে দেন বলে জানা গেছে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...