নাবালিকার বিয়ে হবার আগেই বিয়ে আটকালো ব্লক প্রশাসন ও চাইল্ড লাইন।




নিজস্ব সংবাদদাতা,

 এবি বঙ্গনিউজ। 

 গোপন সুত্রের খবরের ভিত্তিতে নাবালিকার বিয়ে হবার আগেই বিয়ে আটকালো ব্লক প্রশাসন ও চাইল্ড লাইন।

 শক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চাইল্ড লাইন ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ থানার পুলিশকে সাথে নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন লক্ষ্মীপুরের ডাঙ্গিপাড়া এলাকায় অবস্থিত নাবালিকার বাড়িতে যায়।

 সেখানে গিয়ে নাবালিকার পরিবারের লোকেদের সাথে কথা বলে, নাবালিকার বাবা না থাকায় তার মা ও তার পরিবারের লোকেদের সাথে কথা বলে। জানাজায় স্থানীয় উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়াশুনা করতো।

 এদিন ব্লক প্রশাসন, চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসন পরিবারের লোকেদের বোঝান নাবালিকা বিয়ে দিলে কি ক্ষতি হতে পারে। আর নাবালিকার বিয়ে দেওয়া ডন্ড নিয়ো অপরাধ। এবং পরিবারের লোকদের বোঝান দুস্থ্য পরিবারের লোকেদের মেয়েদের পড়াশুনা থেকে শুরু করে বিয়ে জন্য কন্যাশ্রী,রুপশ্রী প্রকল্প চালু করেছে। নাবালিকার পরিবার লোকেরা বুঝতে পারে এবং মুচলেকা প্রদান করে যে তারা তার মেয়ের ১৮ বছর না হলে তারা তার মেয়ের বিয়ে দিবে না। এদিনে প্রতিনিধি দলে ছিলেন চাইল্ড লাইনের সদস্য বিপুল দাস,ব্লক প্রশাসনের পক্ষ্যে পল্লব বিকাশ মজুমদার,কালিয়াগঞ্জ নিরেশ সরকার এবং স্থানীয় ম্যাম্বারের প্রতিনিধি সঞ্জিত বর্মন। বা ১) বিপুল দাস ( চাইল্ড লাইন) ২) পল্লব বিকাশ মজুমদার ( ব্লক প্রশাসনের পক্ষ্যে)

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...