এবি বঙ্গনিউজ, মালদা।
বিজেপির এক সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহত বিজেপি সদস্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ১ নং ব্লকের দেবীপুর গ্রামপঞ্চায়েত এলাকায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত বিজেপি সদস্যর নাম নকুল মন্ডল। অভিযোগ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান পঙ্কজ মিশ্রর বিরুদ্ধে।
বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছিল। সেই সময় প্রধান পঙ্কজ মিশ্র হঠাৎ সভায় ঢুকে ছবি তুলতে শুরু করে। সে সময় ওখানে উপস্থিত বিজেপির মহিলা কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ঘটনার প্রধানের মোবাইলটি পরে যায়। এই নিয়ে ঘটনার সুত্রপাত।
এরপর এদিন রাত্রিবেলা নকুল মন্ডল বাজার করে বাড়ি ফিরছিল অভিযোগ সেই সময় তাকে একা পেয়ে প্রধান পঙ্কজ মিশ্র ও তার দলবল তাকে ব্যাপক মারধর করে।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতে প্রধান ও তার দলবল পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও তার অবস্থা খারাপ হয়ে থাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোটা ঘটনা নিয়ে রতুয়া থানায় প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক শুভময় বসু বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো মিল নেই ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি।