পি চিদাম্বরমকে গ্রেফতারের প্রতিবাদে মালদা শহরে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা,২২ আগস্ট : 


 প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতারের প্রতিবাদে মালদা শহরে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস। 

বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ,মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলে পা মেলান কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্য নেতাকর্মীরা। 




বিক্ষোভ মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে শেষ হয়।
সেখানে একটি পথসভার আয়োজন করে জেলা কংগ্রেস। 

 কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম বলেন, বুধবার রাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, গ্রেপ্তার হলেও ভয় পায় না কংগ্রেস। কিন্তু যে পদ্ধতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ করেন তারা।




 পি চিদাম্বরম লাগাতার মোদি সরকারের বিরোধিতা করেছিলেন। সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 এরই প্রতিবাদ করে জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...