দিদিকে বলো নিয়ে পথসভা, গঙ্গারামপুর।




বাবাই সূত্রধর, প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, গঙ্গারামপুর।

 মুখ্যমন্ত্রীর দিদিকে ব লো নিয়ে একটি পথ সভা অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম পুরের সাহা পাড়া এলাকার পূর্বাশা ক্লাবের সামনে।

যেখানে তৃণমূলের জেলা সভাপতি সহ বহু নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর , বিজেপিতে যোগ দেন বিপ্লব মিত্র।



 এরপর বেশ কয়েকটি ক্লাব ও একাধিক সংগঠন বিজিপি দিকে ঝুঁকলেও তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ নিযুক্ত হওয়ার পর সেই সমস্ত ক্লাব ও সংগঠনগুলিকে তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করা শুরু হয়।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাহা পাড়া এলাকার পূর্বাশা ক্লাব বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান করার পর কিছুটা ডামাডোলেরএর মধ্যে পড়ে।

 সোমবার বিকেলে পূর্বাশা ক্লাবের সামনে দিদিকে বল নিয়ে একটি পথসভা মধ্য দিয়ে পূর্বাশা ক্লাব কে তৃণমূল কংগ্রেসের দিকে নিয়ে আসেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। এদিন সাহা পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে মমতা ব্যানার্জির দিদিকে বলো নিয়ে জনসংযোগ ও করা হয়। 




যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ, গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমল সরকার, তৃণমূল নেতা শংকর মন্ডল, এছাড়াও গঙ্গারামপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা। 

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, অনেক সংগঠন ও ক্লাব বিজেপির দিকে ঝুঁকছে,আমরা চেষ্টা করছি তাদের তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে ফিরিয়ে আনতে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...