এবি বঙ্গনিউজ,মালদাঃ
রাজ্য সরকারের কৃষ দপ্তরের তরফে আজ মালদা জেলার বিভিন্ন জায়গায় চলছে শস্য বিমা প্রকল্পে কৃষকদের অন্তর্ভুক্তির কাজ।
রবিবার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ও আকতৈল গ্রাম পঞ্চায়েতে সেই বিমার অন্তর্ভুক্তিকরণের কাজ ঘুরে দেখলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।
আগামীদিনে যেন আরও মানুষ এগিয়ে আসে এই প্রকল্পের মধ্যে দিয়ে শস্য বিমায় মানুষ করতে পারে ও তাদের শস্য বিমা মানুষের কোন অসুবিধা না হয় তা ঘুরে দেখলেন।
এদিন উপস্থিতি ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ছাড়া এডিএম পালদেন শেরপা, হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা, এডিও হবিবপুর ব্লকের অজয় রাম।


