আজ মুক্তি পেলেন মইদুল ইসলাম।




নিজস্ব প্রতিবেদক,। 

 এবি বঙ্গনিউজ, ডায়মন্ড হারবার।

 অবশেষে মুক্তি পেলেন মইদুল ইসলাম, শিক্ষা বন্ধু যৌথ মঞ্চের ডাকে গত 9ই আগষ্ট শুক্রবার , বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে শিক্ষাবন্ধু দের বিকাশ ভবন অভিযান কর্মসূচি ছিল, হে কর্মসূচি তে বিধাননগর পুলিশের অমানবিক লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে এবং 370জন শিক্ষা বন্ধুকে গ্ৰেপ্তার করেন । 



এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন বিশিষ্ট 
নেতা মইদুল ইসলাম,তাকে , পুলিশ অমানবিক 


নির্যাতন করলে গ্ৰেপ্তার করেন । এবং লক 
আপের শেলে বন্দী করেন। পরদিন তাকে । বিধাননগর থেকে ডায়মন্ড হারবার আদালতে তার কেশ ট্রান্সফার করে এবং আদালতের কাছে  রিমান্ডে নেয়ার আবেদন জানান, এবং বিচারপতি 4দিনের পুলিশ রিমান্ডে পাঠায়,গত 14/8/19/তারিখে ডায়মন্ড হারবার আদালতে হাজির করা হলে আবার তাকে পুলিশের হেফাজতে পাঠানো হয়। আজ 16ই আগষ্ট ডায়মন্ড হারবার আদালতে হাজির করা হলে মাননীয় বিচারপতি তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য মইদুল ইসলাম এর জামিন এর জন্য ডায়মন্ড হারবার আদালতে প্রচুর ভিড় জমায় বিভিন্ন শিক্ষা বন্ধু ও এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকারা, মইদুল ইসলাম কে জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগন, শিক্ষা বন্ধুদের পক্ষথেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। মুক্তির পর জেল থেকে বের হয়ে মইদুল ইসলাম বলেন আন্দোলন থেমে যাবে না,। ন্যায্য অধিকার এর পক্ষেই আন্দোলন আরো জোরদার করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...