কাকা ভাইপো মধ্যে সংঘর্ষে আহত ৫ জন।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 বাড়ি নির্মানের সামগ্রী রাখাকে কেন্দ্র করে কাকা ভাইপো মধ্যে সংঘর্ষে আহত ৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা গ্রামে। 




আহত তিনজনকে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বাকি দুইজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা গ্রামের বাসিন্দা ইনতেকার ও রেজাউল্লা সম্পর্কে কাকা ভাইপো। 

গতকাল সন্ধ্যায় কাকা ইনতেকার মহানন্দা নদী থেকে বালি ও পাথর তুলে ব্যবসার জন্য ভাইপো রেজাউল্লার জমিতে রেখে ছিল কাকা ইনতেকার।

 রেজাউল্লার জমিতে বাড়ি নির্মানের সামগ্রী রাখতে না করে কাকাকে। 

তখন কাকা ভাইপোর মধ্যে ঝামেলা হয়। ওই ঝামেলা দেখে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে কাকা ভাইপোর ঝামেলাটি মিটিয়ে দেয়।

 এদিন সকালে আবার যখন কাকা ইনতেকার ওই জমিতে আবার বাড়ি নির্মানের সামগ্রী ফেলতে গেলে ভাইপো রেজাউল্লা তাতে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।




 ধারালো অস্ত্র নিয়ে রেজাউল্লার পরিবারের উপর হামলা করে কাকা ইনতেকার। 

ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল্লা সহ তার পরিবারের ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

 আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। 
ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...