বাঁকুড়ার সোনামুখীতে পাইথন উদ্ধার




 জয়জীবন গোসামী, বাঁকুড়া, 
এবি বঙ্গ নিউজ: 

 সাতসকালে পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোনামুখী থানার কোচডিহি পঞ্চায়েতের হামিরহাটি বিটের ভোলা গ্রামে । আনুমানিক ছয় থেকে সাতফুটের প্রায় ২৫ কেজি ওজনের পাইথন । বনদপ্তর সুত্রে জানা যায় , এক চাষির পোটল মাচার জালে আটকে জায় পাইথনটি।তখন স্থানীয়রা প্রথমে পাইথনটিকে দেখে ভয় পেয়ে চান । এরপর তারা বনদফতরে খবর দিলে বনদপ্তরের আধিকারিকরা গিয়ে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে আসেন । সোনামুখী ফরেস্টে অফিসার দয়াল চক্রবর্তী বলেন , পাইথনটিকে প্রাথমিক চিকিৎসার পর বনে ছেড়ে দেওয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...