এবি বঙ্গনিউজ,বালুরঘাট,২০ আগস্ট;
ভুট্টা চাষে জেলার কৃষকদের আরো বেশি সচেতন করতে আগামী বৃহস্পতবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রঘুনাথপুর ট্যাংক মোড়ের গুলমহর এলাকাই কৃষি দপ্তরের তরফে এক বিরাট কর্মশালার আয়োজন হতে চলেছে।
যে অনুষ্ঠানে কৃষি মন্ত্রী থেকে শুরু করে রাজ্য ও জেলার কৃষি আধিকারিকেরা উপস্থিত থাকার পাশাপাশি দুই দিনাজপুর জেলা সহ মালদা জেলার প্রায় ৩০০জন কৃষকদের পাশাপাশি বিশিষ্ঠ জনেরা উপস্থিত থাকবেন।
জেলা কৃষি দপ্তর সূত্রের খবর ,বালুরঘাট,গঙ্গারামপুর ,কুসমণ্ডি,হরিরামপুর সহ জেলার ৮টি ব্লকের কৃষকেরা কম বেশি ভুট্টা উৎপাদন করে থাকেন ।
এবছরে জেলায় ২২হেক্টর জমিতে প্রায় ৬ হাজার কৃষক ভুট্টা চাষের সঙ্গে যুক্ত হয়েছেন ,বছরে দুই বার এই চাষ করা হয়ে থাকে।
৩৩ শতকের এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে থাকে,এক বিঘা জমিতে ফসল পাওয়া যায় ১২ কুষ্টালের মত।
বেশ কিছু দিন জানা গিয়েছে রাজ্যে ভুট্টা চাষ করার সময় আর্মি ওয়াস নামক পোকার আক্রমণ শুরু হয়েছে।যার ফলে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।এই সমস্ত বিষয় নিয়ে কৃষি দপ্তরের উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।
এবিষয়ে জেলা উপ কৃষি অধিকর্তা প্রশাসন জ্যোতির্ময় বিশ্বাস জানিয়েছেন,ভুট্টা চাষ করার সময় আর্মি ওয়াস নামক পোকার আক্রমণ থেকে কৃষকদের সচেতন করতে আগামী বৃহস্পতবার
বিরাট কর্মশালার আয়োজন করা হয়েছে।
