শিক্ষা বন্ধুদের আন্দোলনের দ্বিতীয় দিনেও সমস্ত এস আই অফিসের কাজকর্ম লাটে।




নিজস্ব প্রতিবেদক।

এবি বঙ্গনিউজ।

রাজ্যের শিক্ষা দপ্তরের এস আই অফিস গুলো অচলাবস্থা র আজ দ্বিতীয় দিন। 



উল্লেখ্য গত ইংরেজি 9/8/19 শুক্রবার বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিকাশ ভবনে এক ডেপুটেশনে পুলিশের অমানবিক নির্যাতন, লাঠিচার্জ, জলকামান, মহিলাদের হেনস্থা ও গ্ৰেপ্তারের প্রতিবাদে এব্ং এই আন্দোলনের প্রধান মুখ মইদুল ইসলাম কে গ্ৰেপ্তার ও ও তার মুক্তির দাবিতে সারা রাজ্যে র সমস্ত এস আই অফিসের সামনে গতকাল থেকে সমস্ত শিক্ষাবন্ধুরা কালো ব্যাজ ধারন করে কর্মবিরতি শুরু করেছে। 


গতকাল এর মতো আজ ও  রাজ্যের সমস্ত এস আই অফিসের কাজকর্ম লাটে উঠেছে। 



উল্লেখ্য এস আই অফিসের সমস্ত কাজই হলো শিক্ষাবন্ধু নির্ভর। 



আপাতত কর্মবিরতি আগামী 16তারিখ পর্যন্ত চলবে বলে বিভিন্ন জেলা থেকে জানা যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...