নিখোঁজ হওয়ার প্রায় ৩৫ দিনের মাথায় উদ্ধার হল হরিশচন্দ্রপুর এর মুখবধির কিশোর।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ, মালদা। 

 নিখোঁজ হওয়ার প্রায় ৩৫ দিনের মাথায় উদ্ধার হল হরিশচন্দ্রপুর এর মুখবধির কিশোর। এদিন নিখোঁজ ওই কিশোর কে কাছে পেয়ে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা বিশেষ করে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই পরিবারের সদস্যরা। 

পরিবার সূত্র থেকে জানা যায় উদ্ধার হওয়া ওই কিশোরের নাম করণ মন্ডল (১৬)।

 হরিশ্চন্দ্রপুর এর মালিওর গ্রাম পঞ্চায়েতের টেটিয়া গ্রামে তার বাড়ি।গত মাসে ঝাড়খণ্ডের রাজমহলে এক মামার বাড়ি থেকে দিদার সাথে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ হয়ে পড়ে করণ। 




এরপর প্রায় ১৪ দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার পরও তার কোন হদিস না পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

 এরপরে করণের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করে প্রায় ২০ দিনের মাথায় বিহারের আজম নগর থেকে এক সবজি ব্যবসায়ীর কাছ থেকে করন মন্ডল এর সন্ধান পাওয়া যায়।ওই সবজি বিক্রেতা করনের পরিবারের সাথে যোগাযোগ করে শুক্রবার করণকে তার পরিবারের হাতে তুলে দেন। এ বিষয়ে করনের দিদা শুকরি মন্ডল জানান, প্রায় ৩৫ দিন নিখোঁজ থাকার পরে মুখবধির নাতি করণ মন্ডলকে কাছে পেয়ে অত্যন্ত খুশি। বিহারের আজব নগরের এক সবজি বিক্রেতা করণকে স্টেশনের কাছে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে উদ্ধার করেছে নিজের বাড়িতে আশ্রয় দেয়। এরপরে ও সবজি বিক্রেতা আমাদের সাথে যোগাযোগ করে এদিন ফিরিয়ে দেয়। উল্লেখ্য, গত মাসে হরিশ্চন্দ্রপুর এর এক মুখ ও বধির এক কিশোর মামার বাড়ি থেকে হরিশ্চন্দ্রপুর এ ফেরার পথে সামসি থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এ করে বাড়ি ফিরছিল সঙ্গে ছিলেন তার দিদা শুক্রি মণ্ডল।

 কিন্তু ওই ট্রেন হরিশ্চন্দ্রপুর এ কে চেনে না দাঁড়িয়ে দ্রুত গতিতে ছুটে চলে ছিল ওই সময় সুযোগ বুঝে ট্রেন থেকে লাফ দেয় শুক্রি মণ্ডল। কিন্তু করণ কোন কিছু বোঝার আগেই ট্রেন অনেক দূরে চলে যায়। এরপর জিআরপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও করনের কোনো হদিস না পেয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। 

এরপর করনের খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পরই বিহারের আজম নগরে তার সন্ধান মেলে পরিবারের সদস্যরা করণ কে কাছে পেয়ে অত্যন্ত খুশি মেজাজ দেখায় পরিবারের সদস্যদের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...