পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চল এলাকায় একটি ছাগল কে নিয়ে আসনসোল এলাকাবাসীদের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়েছে।
কি এই বিশেষত্ব এই ছাগলের, ছাগল টির পিঠের একদিকে একফালি চাঁদ, এবং অপরদিকে তারা চিহ্ন রয়েছে।
উল্লেখ্য ছাগলটির জন্ম থেকেই এই অদ্ভুত দৃশ্যটি দেখা যাচ্ছে ছাগলটির শরীরে।
বিরল বা অদ্ভুত এই ছাগলের মালিক মোঃ মোস্তাক জানিয়েছেন – প্রায় ৬ মাস আগে তিনি হুগলির পাণ্ডবেশ্বর থেকে এই বিরল ছাগল কে তখন তিনি ৫১০০০ টাকা দিয়ে কিনেছিলেন এই অদ্ভুত ছাগলটি কে।
এবং তিনি ও একদিকে চাঁদ ও একদিকে তারা মার্কা দেখে বেশি দামে এই ছাগলটি ক্রয় করেন।
তবে বর্তমানে এই কৌতুহলী ছাগলের দাম খরিদ্দার প্রায় দেড় লাখ টাকা দিতে চেয়েছেন।
কিন্তু 🐐 ছাগলটির মালিক মোঃ মোস্তাক হোসেন সাহেব বলছেন – তিনি পরম করুণাময় আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত এই বিরল বা অদ্ভুত ছাগল টি কাউকে বিক্রি করবেন না।

