পার্থ কুশারী ,ভাঙড় , ,
দক্ষিণ ২৪ পরগনা :
- "এক কেজি প্লাস্টিক দাও একটি গাছ নাও" এই ভাবনা কে সামনে রেখে ভাঙড় ১ নং ব্লকের ঝিঝির আইট গ্রামে বৃক্ষরোপন কর্মসূচি পালন করল চন্দনেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েত ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর সাব ডিভিশনাল অফিসার দেবারতি সরকার , ডেপুটি ডিস্টিক ম্যাজিস্ট্রেট রাখী পাল, ভাঙড় এক বিডিও সৌগত পাত্র, ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা সহ এলাকার তৃণমূল কংগ্রেস এর সকল নেতৃত্ব ।
বৃক্ষরোপণ, বৃক্ষদান কর্মসূচির পাশাপাশি এদিন থার্মোকল বর্জন ও থার্মোকলের থালার পরবর্তীতে শালপাতার ব্যবহার বাড়াতে শালপাতার থালা বাটি প্রস্তুতকারক মেশিন প্রদান করা হয় ।
মেশিনটি একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলেন দেবারতি সরকার মহাশয়া ।