এবি বঙ্গনিউজ,মালদা, ৩০ আগস্ট :
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে ডিজিটাল এক্সরে লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরির ঘটনা রেকর্ড হলো সিসি ক্যামেরায়।
চিকিৎসা করানোর জন্য ওই মহিলা লাইনে দাঁড়িয়ে এক্সেরে টিকিট জমাদিচ্ছিলেন, সেই সময় দুই নাবালক ওই মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরি করে বলে অভিযোগ।
শিশুদের দিয়ে কেউ এই ধরনের কাজ করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে মোবাইল চুরির ঘটনা জানতে পারে ওই মহিলা।
এরপর চিৎকার-চেঁচামেচি শুরু করে ওই মহিলা।এই ঘটনার অভিযোগ পেয়ে দুই নাবালককে আটক করে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ।
রোগীর পরিজনেরা অভিযোগ, মাঝেমধ্যেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে টাকা ও মোবাইল চুরির ঘটনা শোনা যেত বারবার অভিযোগও হয়েছিল।
শুক্রবার সকালে তেমনই একটা ঘটনা ঘটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে। এরপর উত্তেজিত রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করেন, এরপর সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেলে দেখা যায় দুই নাবালক মোবাইল চুরি করে পালাচ্ছে।
তারা স্টেশন চত্বরে থাকে বলে জানা গিয়েছে। সাদা পোশাকের পুলিশ দুই নাবালককে আটক করেছে।