২০বছরের এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা ৩০ আগস্ট।

   ২০বছরের এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রতুয়া থানা এলাকাতে। 

 মৃতের নাম অষ্টমী মন্ডল।

 অষ্টমীর বাবার নাম ভোলা মন্ডলের অভিযোগ গতকাল বিকেলে পাঁচটায় ভাতা দেওয়ার নাম করে কুমার সানু নামের বিজেপি নেতা তাকে ডেকে নিয়ে যায়। ।

তারপর সন্ধ্যা হলেও মেয়ে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে কুমার সানুর বাড়ি গেলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং তার মেয়ে এখানে নেই বলে তাকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। ।

আজ সকালে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...